,

অভিনেত্রীর সঙ্গে পরকীয়া, জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যায় বাড়ছে রহস্য

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার জেরেই কি জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও রহস্য। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন।

নেটিজেনদের একাংশের দাবি, আলভীর সহশিল্পী অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ মেলেনি।

ঘটনার আগে স্বামী-স্ত্রীর রহস্যময় ফেসবুক পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে। জন্মদিন উপলক্ষে তিথিকে ঘিরে আলভীর ঘনিষ্ঠ ছবি ও প্রশংসাসূচক বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এর কয়েক ঘণ্টা পর ইকরার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস সেই বিতর্কে আরও আগুন যোগ করে।

সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের অনেকেও এটিকে পরকীয়ার করুণ পরিণতি বলে অভিহিত করছেন।

তবে স্ত্রীর মৃত্যুর পর নেপাল থেকে আবেগঘন বার্তায় আলভী জানান, কী কারণে এমন ঘটনা ঘটল তিনি জানেন না। তিনি বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন এবং সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

এদিকে মিরপুরের পল্লবী থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে