রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসভবনে ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন সাবেক সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। এ সংক্রান্ত কিছু ছবি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ‘ড. ফাওজুল কবির খানের আয়োজনে একটি মনোরম ইফতার ও নৈশভোজ। ড. খান এবং তাঁর পরিবার আগামীকাল তাদের মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন।’

শফিকুল আলমের শেয়ার করা ছবিতে ওই সময়ের অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দেখা যায়। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিতে তাঁকে কেক কাটতেও দেখা যায়।

পোস্টে বিস্তারিত আর কিছু উল্লেখ না থাকলেও এটি স্পষ্ট যে, মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে যাওয়া উপলক্ষ্যে ড. ফাওজুল কবির খান একটি ‘গেট টুগেদার’ বা বিদায়ী সৌজন্য সভার আয়োজন করেছিলেন। সেখানে সাবেক সহকর্মীরা একত্রিত হয়ে ইফতার ও নৈশভোজে অংশ নেন।

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল