রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে এবং গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে পুরো গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় যে সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। কিন্তু বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমে পরিচালিত হলেও সেই পরিবর্তনের সঙ্গে এখনও পুরোপুরি খাপ খাওয়ানো সম্ভব হয়নি। নতুন ধরনের গণমাধ্যমের প্রসার ঘটলেও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা ও ব্যবস্থাপনা গড়ে তুলতে সময় লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনগণ সহজে অবাধ তথ্য পেতে পারে এবং গণমাধ্যম আরও আধুনিক ও কার্যকর হয়ে উঠতে পারে।

এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল