,

সড়কে ইজিবাইকের ওপর ভেঙে পড়ল মেহগনি গাছ

news-image

জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরে সড়কের ওপর একটি মেহগনি গাছ ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের নীলটুলি মহল্লায় অবস্থিত ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একতলা ভবনের পেছনে অবস্থিত গাছটি মুজিব সড়কে তিনটি ইজিবাইকের ওপর পড়ে। তবে সৌভাগ্যক্রমে ইজিবাইকের কোনো যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেনি।

জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একতলা ভবনের পেছনে একটা দেয়াল ছিল। ‌দেয়ালটা পুরাতন হয়ে যাবার কারণে তা ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে বর্তমানে নতুন করে এখানে দেওয়াল নির্মাণের কাজ চলছে। দেয়াল নির্মাণের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলা হয়। ফলে আজ সকালে দেওয়াল নির্মাণের কাজ করার সময় ‌গাছের গোড়া হাল্কা হয়ে যাবার কারণে ‌গাছটি তিনটি ইজিবাইকের ওপর পড়ে যায়। এই তিন ইজিবাইক চালক হলেন- তুষার ব্যাপারী, চুন্নু ব্যাপারী ও মামুন মিয়া।

ইজিবাইক চালক মামুন মিয়া বলেন, বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গাছটি আমারটাসহ পাশের আরও দুইটি ইজিবাইকের ওপর ভেঙে পড়ে। এতে আমার এবং চুন্নু ব্যাপারীর ইজিবাইকের ছাদ ভেঙে ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি তুষার ব্যাপারীর ইজিবাইকেরও ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা। আমাদের ইজিবাইকের ক্ষতি হলেও যাত্রী বা আমাদের চালকদের কিছুই হয়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মেহগনি গাছটি আনুমানিক ৩০ থেকে ৩৫ ফুট লম্বা ছিল। পুরু ছিল ৫ থেকে ৬ ফুট। গাছটি সড়কের ওপর পরে ইজিবাইক ক্ষতিগ্রস্ত হলেও মানুষের কোনো ক্ষতি হয়নি। সড়কে আড়াআড়িভাবে গাছটি পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে খুব দ্রুততম সময়ে গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে