,

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রাকে নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ওই দিন সকাল থেকেই যাত্রীরা ১৩ মার্চের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাবরের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে এবার দুই অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্যমতে, ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট, ৫ মার্চ- ১৫ মার্চের, ৬ মার্চ- ১৬ মার্চের, ৭ মার্চ- ১৭ মার্চের, ৮ মার্চ- ১৮ মার্চের এবং ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট।

অন্যদিকে, ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। এ ছাড়া ১৪ মার্চ- ২৪ মার্চের, ১৫ মার্চ- ২৫ মার্চের, ১৬ মার্চ- ২৬ মার্চের, ১৭ মার্চ- ২৭ মার্চের, ১৮ মার্চ- ২৮ মার্চের এবং ১৯ মার্চ- ২৯ মার্চের ফিরতি টিকিট কাটা যাবে।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে