বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে অন্তত এক পদের চপ না হলে মন যেন কেমন কেমন করে। যতই স্বাস্থ্যকর খাবারের প্রতীজ্ঞা করা হোক না কেন সারাদিন, অভ্যাস বলেও তো কথা থাকে। তবে নিয়মিত না খেয়ে মাঝে মাঝে অল্প করে খেলে খুব বেশি ক্ষতি নেই। তবে অবশ্যই তা ঘরে তৈরি হতে হবে। ইফতারে সুস্বাদু ডিমের চপ তৈরির কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইলো সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ডিম সেদ্ধ- ২টি

আলু সেদ্ধ- ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি- ১টি

কাঁচা মরিচ কুচি- স্বাদমতো

ধনিয়া পাতা- প্রয়োজন অনুযায়ী

লবণ- পরিমাণমতো

ব্রেড ক্রাম ও বিস্কিটের গুঁড়া- আধা কাপ,

ফেটানো ডিম- ১টি

তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

ডিম ও আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার আলুর সঙ্গে তেল বাদে বাকি সব উপকরণ ভালোভাবে মেখে নিন। ডিম অর্ধেক বা চার টুকরা করে কেটে আলুর মিশ্রণ দিয়ে ঢেকে দিন। এভাবে সবগুলো চপের আকৃতিতে তৈরি করে নিন।

১ টি ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিন। এবার ডিমের চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম হলে তাতে ডিমের চপগুলো সোনালি করে ভেজে তুলুন। ইফতারে পছন্দসই সস দিয়ে পরিবেশন করুন সহজ ও সুস্বাদু ডিমের চপ।

এ জাতীয় আরও খবর

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?

সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: জামায়াত আমির

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র

ইরানের অবস্থানকে ‘আলোচনা কৌশল’ বললেন ভ্যান্স

গোল সমান, তবু গোল্ডেন বুটে এগিয়ে এমবাপ্পে

স্পাইডার-ম্যানের সঙ্গে নিউইয়র্কে মেসির রোমাঞ্চ

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট