মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও কিশোর গ্যাং রুখতে ঢাল হবে ক্রিকেট

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের নতুন দায়িত্ব পেয়েই বয়সভিত্তিক ক্রিকেটে স্বচ্ছতা ফেরাতে ‘সার্ভিলেন্স টিম’ গঠনের ঘোষণা দিয়েছেন পরিচালক আসিফ আকবর। একইসাথে তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাব থেকে মুক্ত রাখতে ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আজকে (সোমবার) আমাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিল গেম ডেভেলপমেন্টের। এটার দায়িত্ব নেওয়ার ফলে আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে এক্সট্রা মনোযোগ দিতে পারবো।’

বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটে দল নির্বাচন কিংবা আম্পায়ারিংয়ের অনিয়ম রোধে বিসিবির কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আগে প্লেয়ারদের হোটেলের টাকা বা খাওয়ার টাকা নিয়ে অনেক গরমিল হতো। আমরা এখন সার্ভিলেন্স টিম করে ফেলছি। কোচ বা টিম সিলেকশনে বা আম্পায়ার স্কোরিংয়ে কোন দুর্নীতি হচ্ছে কি না, এগুলো আমরা অলরেডি মনিটর করা শুরু করে দিয়েছি এইজ লেভেল থেকে।’

‘খেলোয়াড়দের যে মানের হোটেলে থাকার কথা, যে ধরণের খাবার পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা এখন আমরা তদারকি করবো। নিজেকে প্রধান করে ইতিমধ্যে একটা কমিটি করেছি। উদাহরণ দিয়ে বলি, খেলা হচ্ছে কক্সবাজার, মনে হলো মনিটর করার দরকার তখন টিম পাঠিয়ে দিবো দেখে আসবে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা।’

তৃণমূলের ক্রিকেটকে শৃঙ্খলার মধ্যে আনতে আসিফ আকবর একটি দীর্ঘস্থায়ী কাঠামো তৈরির ওপর জোর দিয়ে বলেন, ‘আমি চাচ্ছি আমার মেয়াদকালে একটা ডিসিপ্লিন তৈরি করতে, যেটা ভবিষ্যতে যে আসুক তারা মেনটেইন করতে বাধ্য হবে।’

মাঠের ক্রিকেটের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দিচ্ছে বিসিবি। তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে মাদ্রাসার শিক্ষার্থীদেরও মূলধারার ক্রিকেটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমাদের এই কিশোর গ্যাং, তারপর এই যে মাদক- এখান থেকে বাচ্চাদের সেভ করতে হয়।’

ঢাকার বাইরে ক্রিকেটের জোয়ার ফেরাতে দেশের তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুকে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনার লক্ষ্য জানিয়ে আসিফ আকবর বলেন, ‘বগুড়ায় দেখছেন, আজকে (সোমবার, বিসিএল) মাঠে কি সুন্দর ভালো লাগছে! খুব ভালো মানে, ঢাকার বাইরে যত দিবেন তত ভালো। আমরা দ্রুততম সময়ে খুলনা, বরিশাল এবং বগুড়া- এই তিনটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসবো।’

 

এ জাতীয় আরও খবর

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ

দুবাই এনসিবির চিঠি: বেনজীরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের

অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু