মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খতিয়ে দেখবো, এজাজের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

news-image

অনলাইন প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানান অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসকের দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের মতো আমরাও শুনেছি। যেহেতু এখনো আমি অফিসে যোগদান করিনি, যাবো। যাওয়ার পর আপনাদের বিষয়টি আমি খতিয়ে দেখবো। যদি এরকম কিছু হয়, হয়তোবা হতে পারে, আমরা শুনেছি, আমি দেখিনি।’

নতুন প্রশাসক বলেন, ‘আমি যেহেতু একজন প্রশাসক হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পালন করবো, আমি সবসময় সততা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করবো। আমি যদি কোনো ঘুস না খাই, আমার কোনো কর্মকর্তা সেখানে ঘুস খেতে পারবে না। আমি নৈতিকতার জায়গা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ন্যায়পরায়ণ নীতির ভিত্তিতে কাজ করার চেষ্টা করবো।’

আগের প্রশাসকের অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না- এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘কেউ যদি এগুলো করে থাকে, আমি আবারও বলছি আমি অফিসে জয়েন করিনি। আনঅফিসিয়ালি আমি বলতে চাই, যদি কেউ এগুলো করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এ আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ

দুবাই এনসিবির চিঠি: বেনজীরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের

অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু