,

মৌসুমের শুরুতেই বড় ধাক্কা, বিধ্বস্ত মেসির মায়ামি

news-image

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন হিসেবে আসর শুরু করার স্বপ্ন দেখলেও লিওনেল মেসি ও ইন্টার মায়ামির সূচনা হলো সবচেয়ে হতাশাজনকভাবে। লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হেরে মৌসুম শুরু করল তারা।

৩৮তম মিনিটে সাবেক টটেনহ্যাম তারকা সন হিউং-মিনের বাড়ানো বল থেকে গোল করেন ডেভিড মার্টিনেজ। এরপর ৭৮তম মিনিটে দেনিস বুয়াঙ্গা ব্যবধান দ্বিগুণ করেন।

বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি মায়ামি। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে নাথান অরদাজ গোল করে নিশ্চিত করেন লস অ্যাঞ্জেলেসের বড় জয়।

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও মাঠে নামেন অভিজ্ঞ ফরোয়ার্ড লিওনেল মেসি। তবে তাকে কার্যকরভাবে আটকে রাখতে সক্ষম হয় লস অ্যাঞ্জেলেসের রক্ষণভাগ।

এই জয়ের ফলে মৌসুমের উদ্বোধনী ম্যাচে নিজেদের অপরাজিত থাকার ধারাবাহিকতাও ধরে রাখল লস অ্যাঞ্জেলেস। এখন পর্যন্ত তারা প্রথম ম্যাচে ৯টিতেই জয় পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে