শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।

সড়ক পরিবন মন্ত্রী বলেন, ‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।’

মন্ত্রী বলেন, ‘মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়ত বিতর্ক আছে। কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এ কাজটা করে।’

রবিউল আলম বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অনেক সংস্থা আছে। তারা এটা সমঝোতার ভিত্তিতে করে (টাকা তোলে)। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে, এমন মালিকদের বা দলের প্রভাব থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না। কারণ তারা সমঝোতা ভিত্তিতে করছে।’

তিনি আরও বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যেসব জায়গা আছে, সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে বা সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে সেটা করে, তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলে দেখব, যে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কি না।’

 

এ জাতীয় আরও খবর

বাসসের ঘটনাটি দুঃখজনক : তথ্যমন্ত্রী

রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়

ভারতে এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক

খাল খনন কর্মসূচি কবে দৃশ্যমান হবে, জানালেন পানিসম্পদ মন্ত্রী

জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

তারেক রহমানকে অ‌ভিনন্দন জানিয়ে চিঠি পাঠালেন ট্রাম্প

আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের চেয়েও নাজুক ও দুর্বল ঋণ পরিস্থিতি পাচ্ছে বর্তমান সরকার

‘সড়কে চাঁদা’ নিয়ে মন্ত্রীর বক্তব্যে আপত্তি ডা. তাসনিম জারার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

৪৪তম বিসিএসের ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগ