বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে বিশ্বকাপজয়ী জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ওজিল কিংবা প্রতিনিধিদলের কেউ আহত হননি। তবে বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়া মোটরচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ওজিল ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা