,

রোজায় নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল, মানতে হবে যেসব নির্দেশনা

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মেট্রোরেল চলাচলে আনা হয়েছে নতুন সময়সূচি। সরকারি অফিসের পরিবর্তিত কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে এই সময়সূচি কার্যকর থাকবে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত।

ডিএমটিসিএল গত ১৬ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে জানায়, কর্মদিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত সাড়ে ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

দিনভর যাত্রীচাপ বিবেচনায় ট্রেনের মধ্যবর্তী সময় বা ‘হেডওয়ে’ ৫ থেকে ২০ মিনিটের মধ্যে রাখা হয়েছে। অফিস সময়ের ব্যস্ততম পর্বে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রমজানে ইফতারের সময় বিবেচনায় কিছু বিধিনিষেধেও শিথিলতা আনা হয়েছে। এখন থেকে যাত্রীরা স্টেশন এলাকা কিংবা ট্রেনের ভেতরে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণের অনুমতি থাকছে না।

সংস্থাটি আরও জানিয়েছে, সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচল আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন এই ব্যবস্থা কেবল কর্মদিবসের জন্য প্রযোজ্য।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ