রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমির

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই, আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’

আজ বৃহস্পতিবার ভোরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’

এর আগে বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি ‘কালো দিন’ বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ ও এখন টিভির চারজন সাংবাদিককে ‘জোরপূর্বক চাকরিচ্যুত’ করার ষড়যন্ত্র করা হয়েছে।

সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি কালো দিন। আজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, এখন টেলিভিশনের মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন, মোহাম্মদ আজহারুজ্জামান মোট পাঁচজন সাংবাদিককে ‘জোরপূর্বক চাকরিচ্যুত’ করার ষড়যন্ত্র করা হয়েছে। ঘটনার পরিক্রমায় যতদূর জানলাম, তাদের কাউকে জোরপূর্বক অফিস থেকে বের করা হয়েছে, আবার কাউকে কাউকে অফিস প্রাঙ্গনে ঢুকতেই দেওয়া হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ

নিকাব ইস্যুতে বিএনপি এমপিকে নাহিদের তীব্র সমালোচনা

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী