রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের চেয়ারম্যানের পদ ছাড়ছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে সরে যাচ্ছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সোমবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বিমান মন্ত্রণালয়ে। এই পত্র অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানো হয়েছে।

গত বছরের ২৬ আগস্ট বিমান মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদে নিযুক্ত করে বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে। তিনি বিমানের সাবেক চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

এদিকে আজ সোমবার সন্ধ্যায় শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদরদপ্তর বলাকাতে তাকে কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী সংবর্ধনা দেবেন বলে জানা গেছে। বশির উদ্দিন একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও আছেন।

 

এ জাতীয় আরও খবর