রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট চুরি বা কেন্দ্র দখল হলে বসে থাকবো না: আসিফ মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ ভোট চুরি করতে এলে বা কেন্দ্র দখল করে জাল ভোট দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না।

তিনি বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ও এনসিপির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কেউ ধানের শীষে ভোট দিতে চাইলে তিনিও যেন তার ভোটটা নির্বিঘ্নে দিতে পারেন— এটা নিশ্চিত করতে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত। প্রত্যেকটি ভোটকেন্দ্রে প্রস্তুত থাকবেন তারা। একই সঙ্গে দেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, দলমত নির্বিশেষে সবার ভোটাধিকার নিশ্চিতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন।

তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। যে কোনো সমস্যা প্রতিহত করবো এবং প্রতিরোধ গড়ার মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা