বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

news-image

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়ার দিনে সংযুক্ত আরব আমিরাতকে স্রেফ উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও টিম সাইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে আরব আমিরাতের দেওয়া ১৭৪ রানের বড় লক্ষ্যমাত্রাও কিউইদের কাছে মনে হয়েছে খুবই ছোট। চেন্নাইয়ে আজ ‘ডি’ গ্রুপের ম্যাচে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল।

নিউজিল্যান্ডের এই জয় শুধু বড় ব্যবধানের জন্যই নয়, রেকর্ড বই ওলটপালটের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে বিনা উইকেটে জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। ১৭৪ রান তাড়া করতে নেমে ২৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। এর আগে ২০২২ আসরের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্যে ১০ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।

রেকর্ড গড়া এই জয়ের মূল কারিগর ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট। তাদের ১৭৫ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ভেঙেছে জস বাটলার ও অ্যালেক্স হেলসের আগের ১৭০ রানের রেকর্ড।

এছাড়া, টি-টোয়েন্টিতে কিউইদের হয়েও যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

গত ম্যাচের মতো আজও ব্যাট হাতে ঝড় তুলেছেন টিম সাইফার্ট। ৪২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে টানা দ্বিতীয়বারের মতো ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ৩টি ছক্কায়।

অন্যদিকে, আফগানদের বিপক্ষে ব্যর্থ হওয়া ফিন অ্যালেন এদিন জ্বলে ওঠেন ৫০ বলে ৮৪ রানের ইনিংসে, যেখানে ছিল ৫টি চার ও ৫টি ছক্কার মার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম (অপরাজিত ৬৬) ও আলিশান শরাফুর (৫৫) ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ গড়েছিল আরব আমিরাত।

দ্বিতীয় উইকেটে তাদের ১০৭ রানের জুটি বেশ আশা জাগিয়েছিল। কিন্তু অ্যালেন ও সাইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে ম্লান হয়ে যায় তাদের এই প্রচেষ্টা।

সংক্ষিপ্ত স্কোর

আরব আমিরাত: ২০ ওভারে ১৭৩/৬ (ওয়াসিম ৬৬*, আলিশান ৫৫; হেনরি ২/৩৭)।

নিউজিল্যান্ড: ১৫.২ ওভারে ১৭৫/০ (সাইফার্ট ৮৯*, অ্যালেন ৮৪*)।

ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: টিম সাইফার্ট।

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু