,

দাঁত ব্যথা? জেনে নিন পরামর্শ

news-image

দাঁতের ব্যথা যে কত ভয়ংকর তা যার হয়েছে শুধু সে জানে। বিনা নোটিশে শুরু হয়ে যেতে পারে দাঁত ব্যথা। কী কী কারণে হতে পারে দাঁত ব্যথা?

১। লবণ পানিতে কুলকুচি করুন

দাঁত ব্যথা থেকে সাময়িক মুক্তির সহজ একটি উপায় হল লবণ পানিতে কুলকুচি করা। এক গ্লাস হালকা গরম পানিতে আধা চা চামচ লবণ গুলে নিন। মুখের ভেতরে পানি নিয়ে কিছুক্ষণ রাখুন, কুলিকুচি করে ফেলে দিন। এভাবে করতে থাকুন পরপর কয়েকবার। তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের লবণ ব্যবহার করতে নিষেধ করেছেন দন্ত রোগ বিশেষজ্ঞ ফারহানা ইয়াসমিন চৌধুরী।
২। লবঙ্গ

দাঁতের ব্যথা দূর করার আদি উপায় হল লবঙ্গের ব্যবহার করা। আপনার ব্যথা হওয়া দাঁতে একটুকরো লবঙ্গ রেখে দিন। ব্যথা না কমানো পর্যন্ত এটি দাঁতের গোড়ায় রেখে দিন। এছাড়া লবঙ্গের তেল আঙ্গুলের মাথায় মেখে ব্যথার দাঁতে কয়েকবার ম্যসাজ করুন। এভাবে কিছুক্ষণ করুন দেখবেন ব্যথা কমে গেছে।
৩। ভ্যানিলা এক্সট্র্যাক্ট

সাধারণত কেক বিস্কুট তৈরিতে ব্যবহৃত ভ্যানিলা এসেন্স দিয়েও দূর করা যায় দাঁতের ব্যথা। একটি তুলোর বলে ডুবিয়ে নিন ভ্যানিলা এসেন্স । এরপর তুলোর বলটা ব্যাথাযুক্ত দাঁতের ওপর চেপে ধরে রাখুন।
৪। ভিনেগার

ভিনেগার একটি তুলার বলে ভিজিয়ে নিয়ে সেটা ব্যথাযুক্ত দাঁতের ওপর রাখুন। এভাবে কিছুক্ষণ রাখার পর ব্যথা কমে আসবে।
৫। আদা

এক টুকরো আদা ব্যথা দাঁতের ওপর রেখে দিন। আদাটা কামড় দিয়ে ধরে রাখুন। কিছুক্ষণ পর দেখবেন ব্যথা আস্তে আস্তে কমে আসছে।
৬। বেকিং সোডা ব্যবহার

একটি কটন বাড বা তুলোর বল পানিতে ভিজিয়ে নিয়ে বেকিং সোডার কৌটায় ডুবিয়ে নিন। খুব সহজেই বেকিং সোডা লেগে যাবে কটন বাডটিতে । এবার দাঁতের উপর লাগিয়ে নিন। দেখবেন কিছুক্ষণ পর ব্যথা কমে গেছে।
৭। পেঁয়াজ

এক টুকরো পেঁয়াজ নিয়ে আক্রান্ত মাড়ি বা দাঁতের মাঝে রাখুন। আস্তে আস্তে চাপ দিন দেখবেন ব্যথা কমে গেছে।
এইগুলো সব দাঁত ব্যথা সাময়িকভাবে কমাবে। ব্যথা কমার পর অব্যশই একজন দন্ত রোগ বিশেষজ্ঞ এর নিকট যেতে হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ