বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশি কোম্পানির কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে বন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেন।

বন্দরের চার নম্বর গেট এলাকায় কথা হয় বেশ কয়েকজন বার্থ অপারেটর শ্রমিকের সঙ্গে। তারা বলেন, আমরা কাজ করতে চাই। কিন্তু বাঁধার মুখে কাজ করতে পারি না। কাজ না করলে আমাদের বেতন হয় না, যারা আন্দোলন করছে তারা কাজ না করলেও বেতন পান। এখন আমরা কাজে যোগদানের জন্য বন্দরে প্রবেশ করছি।

এদিকে, সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মতায়ন করা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের রায়ট কার রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা