,

শেষ ৯ বলে ৩৩ রান করে সোহানদের দুর্বারের অবিশ্বাস্য জয়

news-image

স্পোর্টস ডেস্ক : একের পর এক উইকেট পতনের পরও ক্রিজের একপ্রান্ত আগলে রেখেছিলেন নুরুল হাসান সোহান। শেষ ২ ওভারে দরকার ছিল ৩৩ রান। যেটা ছিল প্রায় অসম্ভবই। কিন্তু শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২৬ রান তোলেন সোহান। পরের ওভারের তিন বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্বার একাদশ।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান করে ধূমকেতু। জবাবে ৩ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দুর্বার।

শুরুতে ব্যাট করতে নামে ধূমকেতু। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২০ বলে ২৮ রান করে আউট হন আরেক ওপেনার সাইফ হাসান। আর আউট হওয়ার আগে পারভেজ হোসেন ইমন ১৩ ও তাওহীদ হৃদয় ৭ রান করেন।

দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি খেলেন দলনেতা লিটন কুমার দাস। ৩১ রান আসে শেখ মেহেদীর ব্যাট থেকে। এছাড়া শামীম ১৭, রিশাদ ০, নাসুম ৯ ও শরিফুল ১ রান করেন।

রান তাড়া করতে নেমে শরিফুলের করা প্রথম ওভারেই ১৪ রান নেন দুর্বার একাদশের ওপেনার হাবিবুর রহমান সোহান। কিন্তু পাওয়ার প্লে শেষ হতে না হতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ২ রানে শান্ত, ১৭ রানে হাবিবুর ও আফিফ ১ রানে আউট হন।

এরপর একের পর এক উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রাখেন নুরুল হাসান সোহান। তার বীরত্বেই জয় পেয়ে যায় দুর্বার একাদশ। ফিফটি পূরণের ৭৬ রানে থামেন সোহান। এছাড়া জাকের আলী ১১, মিরাজ ১, সাইফউদ্দিন ১৯, খালেদ ০ ও হাসান মাহমুদ ৪ রান করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে