,

হাসপাতালে কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মহম্মদপুরে হাসপাতালের রোগীদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে কম্বল বিতরণের অভিযোগে জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মহম্মদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির হুসাইন আহম্মেদ কাবুল, মহম্মদপুর সদর ৬নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।

মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে কম্বল বিতরণ করায় জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারলে আদালতে তারা ছাড়া পাবেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০