বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালে জনসভার মঞ্চে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি জনসভার অংশ নিতে প্রথমবারের মতো বরিশালে পৌঁছেছেন তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠ মাঠে সকাল পৌনে ১০টায় মঞ্চে উঠেন তিনি।

এদিকে ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠছে জনসভাস্থল।

বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, সকালে হেলিকপ্টার যোগে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট পৌঁছান তিনি। পরে আর.সি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ডা. শফিকুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগও করবেন। এ জন্য জনসভা বাস্তবায়ন কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা