,

আফরান নিশোর নতুন সিনেমার গুঞ্জন

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, পরিচালক রায়হান রাফীর নির্মাণে আসছে নতুন সিনেমা ‘প্রেমিক’, যেখানে মূল চরিত্রে আছেন আফরান নিশো। এ নিয়ে দর্শকমহলে বেশ উত্তেজনা দেখা গেলে বিষয়টি নিয়ে মুখ খুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

শোনা যায়, আলফা আইয়ের প্রযোজনায় ও রায়হান রাফীর পরিচালনায় ‘প্রেমিক’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে শিগগিরই শুটিং শুরু হওয়ার কথাও শোনা যাচ্ছিল। তবে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র সংবাদ মাধ্যমে জানিয়েছে, নিশো-রাফীকে নিয়ে আপাতত এমন কোনো সিনেমা নির্মাণের পরিকল্পনা তাদের নেই। প্রচার হওয়া খবরটি নিছক গুঞ্জন।

নিশো-রাফী জুটি কাজ না করলেও আলফা আইয়ের সূত্র ইঙ্গিত দিয়েছে, আফরান নিশোকে নিয়ে তারা ‘পুলসিরাত’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। ভিকি জাহেদের পরিচালনায় এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করার কথা রয়েছে মেহজাবীন চৌধুরীর।

সম্প্রতি আফরান নিশো তার নতুন সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন। বর্তমানে তিনি ‘পুলসিরাত’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন রমজানের মধ্যেই এই সিনেমার শুটিং শুরু হতে পারে।

উল্লেখ্য, নিজের অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ২০২৩ সালে মুক্তি পাওয়া সেই সিনেমাটির পরিচালক ছিলেন রায়হান রাফী এবং প্রযোজক ছিল আলফা আই।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে