,

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করছে: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তার আশা আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে।’

আজ রবিবার প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন ইরান নিয়ে তার সর্বশেষ ভাবনা কি। ট্রাম্প প্রথমে এ নিয়ে কথা বলতে না চাইলেও পরে বলেন, ‘মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছি আমরা। আমি আশা করি তারা এমন কিছু আলোচনা করুক, যা আমাদের কাছে গ্রহণযোগ্য।’

এছাড়া সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। প্রিন্স খালিদ যুক্তরাষ্ট্রে এক বৈঠকে গত শুক্রবার বলেন, ‘ট্রাম্প তার হুমকি অনুযায়ী এখন যদি ইরানে হামলা না চালান তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে।’

এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অনেকে এটি মনে করেন। অনেকে আবার মনে করেন না।’

ইরান গুরুত্ব সহকারে আলোচনা করছে জানিয়ে ট্রাম্প বলেন, ‘পারমাণবিক অস্ত্র থাকবে না এমন একটি সন্তোষজনক চুক্তি ইরান চাইলে করতে পারে। তাদের এটি করা উচিত। কিন্তু আমি জানি না তারা করবে কি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে, গুরুত্বের সঙ্গে আলোচনা করছে।’

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু