,

অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

সিলেট প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার মনে হয় অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি আরও বেশি ভালো। নির্বাচনের সঙ্গে যারা জড়িত, এখানে কোনো আওয়ামী লীগের দোসর বলতে কোনো কিছু নাই। সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। এখানে সবাই খুব ভালো ও সৎ অফিসার।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজারস্থ পি.টি.আই সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা জানেন এবার প্রতিটা ভোটিং সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে। সিসি ক্যামেরা থাকছে, ড্রোন থাকবে (সব কেন্দ্রে না), তারপর বডি ওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াডও থাকবে।

তিনি বলেন, একেকটা কেন্দ্রে ১০ জন করে আনআর্মড আনসার থাকবে। তার মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন মহিলা। ৩ জন থাকবে আর্মড আনসার আর দুইজন বা কোথাও তিনজন করে পুরুষ পুলিশ থাকবে। স্ট্রাইকিং ফোর্স থাকবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের থেকে এবং মোবাইল টিমও থাকবে। আমাদের প্রিপারেশন খুবই ভালো, এখানে কোনো রকমের কোথাও ঘাটতি নাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের জাতীয় নির্বাচন ১২ তারিখে, এতে আমাদের কোথাও কোনো ঘাটতি আছে কি না, তাই এখানে আসার পরে আমি দেখলাম, তাদের প্রিপারেশন খুবই ভালো। আমাদের যে এক্সপেক্টেশন ছিল, সেই তুলনায় অনেক ভালো। এবার আপনারা জানেন, আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনার প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে তিনি জানান, সরকারি কর্মকর্তারা ও উপদেষ্টারা গণভোটের পক্ষে বা বিপক্ষে থাকার সুযোগ নেই বলে ইসি জানিয়েছে। অথচ গত কিছুদিন ধরে উপজেলা প্রশাসনসহ রিটার্নিং কর্মকর্তাদের গণভোটে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাতে দেখা গেছে। বিষয়টি নৈতিকভাবে অনৈতিক কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি ওনার কমেন্টের প্রেক্ষিতে আমি কিছু বলতে চাই না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভাটি পরিচালনা করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী। এতে সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে