রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১২ আসনে দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই হবে না: সাইফুল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত ও বিএনপির সমর্থিত প্রার্থী সাইফুল হক বলেছেন, ‘ঢাকা–১২ আসনে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ কিংবা দখলবাজদের ঠাঁই হবে না। জনগণের ভোটে যদি নির্বাচিত হই, তাহলে এই আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ নির্বাচনী এলাকায় পরিণত করব।”

গতকাল সোমবার সকালে তেজগাঁও থানার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে নিজের নির্বাচনী অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘কালোটাকার ছড়াছড়ি, ভয়ভীতি প্রদর্শন ও অবৈধ প্রভাব খাটানোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরের জমে থাকা জঞ্জাল ও অন্যায়-অবিচার দূর করতে কোদাল প্রতীকই আমাদের হাতিয়ার। কোদাল দিয়েই অন্যায়ের মাটি খুঁড়ে ফেলতে হবে। আপনারা সবাই আমার দূত বা অ্যাম্বাসাডর হয়ে ঘরে ঘরে কোদাল মার্কার বার্তা পৌঁছে দিন।’

ভোটারদের উদ্দেশে সাইফুল হক বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি-দখলবাজি বন্ধ, নিরাপদ বসবাস ও নাগরিক সেবার মানোন্নয়নই তার নির্বাচনী অঙ্গীকার।’

তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ হায়দার আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আকবার খান, এল রহমান, মহিলা দলের নেত্রী রোকেয়া সুলতানা তামান্না, হাফিজুর রহমান কবির, আব্দুল হাই, অ্যাডভোকেট দুলাল, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান কুতুবউদ্দিন স্বপন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মেজাজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মজিবর রহমান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা কোদাল প্রতীকের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার সাধারণ মানুষও সাইফুল হকের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি সমর্থন জানান।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল