,

রাজধানীতে দুই কিশোরীসহ তিনজনকে ধর্ষণের অভিযোগ

news-image

রাজধানীর গুলশান, পল্লবী ও চকবাজার এলাকায় এক গৃহবধূ ও দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। এদের মধ্যে দুই কিশোরীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট নিসাদ লিঙ্কন (২৮) নামের এক যুবকের সাথে পালিয়ে যান এক ১৫ বছরের এক কিশোরী। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আজ বুধবার সন্ধ্যা ৬টার সময় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান তাকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার পরিবারের অভিযোগ, তার ওপর পাশবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নিশাদ লিঙ্কনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে রাজধানীর পল্লবীর ১৩ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের সি ব্লকে ইন্টারন্যাশনাল আল আমিন স্কুলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৫)। আজ বুধবার দুপুর পৌনে ১২টার সময় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পল্লবী থানার পুলিশ সদস্য শহিদ। বর্তমানে ওই কিশোরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে রাজধানীর চকবাজার এলাকায় এক গৃহবধূকে তার চাচাতো ভাই সুরুজ মিয়া ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করেছেন ওই গৃহবধূর স্বামী আলতাফ হোসেন। এ বিষয়ে স্বামী আলতাফ হোসেন বলেন, গত ১৭ আগস্ট রাত ১২টার দিকে আমি প্লাস্টিকের কারখানা থেকে কাজ শেষে বাসায় ফিরে দেখি আমার স্ত্রী কান্নাকাটি করছে। কী হয়েছে তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে জানায়, তার চাচাতো ভাই সুরুজ মিয়া তাকে পাশবিক নির্যাতন করেছেন। পরে সুরুজ মিয়াকে ঘরের খাটের নিচ থেকে বের করে আনা হয়। এ বিষয়ে চকবাজার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে আমরা আদালতের শরনাপন্ন হই। আদালতে থেকে আমাদের মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য বলা হলে আমার আজ বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১১২ নম্বর ওয়ার্ডে ফরেনসিক পরীক্ষার জন্য আসি। জানা গেছে, ওই গৃহবধূ রাজধানীর চকবাজার থানার ২৮০ নম্বর পশ্চিম ইসলামবাগে পরিবারের সাথে থাকেন। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর