,

ফেনীতে ইপিজেড স্থাপন করা হবে, চাকরি হবে স্থানীয় মানুষের

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ফেনী আমার নানাবাড়ি এলাকা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে ফেনী অঞ্চলে ইপিজেড স্থাপন করা হবে, এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ ছাড়া ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করা হবে।’

রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, বিএনপিরও আপনাদের কাছে দাবি আছে। আর তা হলো– ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার দাবিয়ে রাখা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।’

ভোটের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে তারেক রহমান নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ভোটের দিন তাহাজ্জুদের ওয়াক্তে উঠবেন। ভোট কেন্দ্রের সামনে জামাতে নামাজ আদায় করবেন। নিজের ভোট দিয়ে হিসাব বুঝে তবেই ঘরে ফিরবেন। কোনো ষড়যন্ত্র যেন আপনাদের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ধানের শীষ যতবার সুযোগ পেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবার সরকার গঠন করলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো পুনরায় শুরু করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০