শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয়ার একটা অদ্ভুত দিক আছে’

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতের সিনেমায় কাজ করে যাচ্ছেন নিয়মিত। শুধু অভিনয়ই নয়, ওপার বাংলার স্টেজ শোতে জয়ার উপস্থিতি সবার নজর কাড়ছে। এবার এই অভিনেত্রীকে ঘিরে মজার এক অভিজ্ঞতার কথা শোনালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আড্ডার ছলে প্রসেনজিৎ বলেন, ‘জয়ার একটা অদ্ভুত দিক আছে। ও কোনো দিনই মোটা হবে না’- এই কথা বলতে গিয়েই তার মুখে ফুটে ওঠে বিস্ময় আর মুগ্ধতার হাসি।

জয়া যে ভীষণ খাবারপ্রেমী, সেটা খুব কাছ থেকে দেখেছেন প্রসেনজিৎ।

প্রসেনজিতের ভাষ্য, ‘জয়া রসগোল্লা ভীষণ ভালোবাসে। সুযোগ পেলেই খায়। অথচ আশ্চর্যের বিষয় হলো- এত কিছু খেয়েও তার শরীরে এক ফোঁটা ফ্যাটও জমে না। প্রকৃতি যেন তাকে আলাদা করে গড়ে তুলেছে!’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতা আরও বলেন, ‘আমি তো একদিন ওকে বলেই ফেললাম- তুই তো আসন করিস না, এক্সারসাইজ করিস না!’

জবাবে জয়ার উত্তর ছিল, ‘আমার কিছু হয় না।’ এই সরল অথচ আত্মবিশ্বাসী জবাব শুনে আরো অবাক হয়ে যান প্রসেনজিৎ।