রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সকাল ১০টা থেকে নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ মতবিনিময় সভা চলছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনী প্রচার যাত্রা শুরুর আগে তরুণদের সঙ্গে একই ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারেক রহমান।

 

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বিকেল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

প্রসঙ্গত, গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি চেয়ারম্যান। সেখানে হাজার হাজার নেতাকর্মী তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়ে বরণ করে নেন। ২০ বছর পর তার এ সফরকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম শহর এখন উৎসবমুখর।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল