,

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন উপদেষ্টা ফারুকী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ম্যাচ বহাল রাখায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘যখন ভারত পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত নেয়, তখন আইসিসি তা মেনে নেয়। যখন পাকিস্তান ভারতে খেলতে চায় না, তখন আইসিসি তা মেনে নেয়। যখন বাংলাদেশ প্রকৃত নিরাপত্তার কারণে একই অনুরোধ করেছিল, তখন আইসিসি তার বিপরীত কাজ করেছে।’

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আমরা ভারত থেকে খুবই বিরক্তিকর প্রতিবেদন পড়ছি, যেখানে বাংলাদেশি সন্দেহে ভারতীয়দের পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকালই, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী একজন মুসলিম ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে, দ্য টেলিগ্রাফ অফ ইন্ডিয়া জানিয়েছে। বৃহস্পতিবার শিবসেনা নেতা আদিত্য ঠাকরে মুম্বাইয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। অথচ সেখানেই বাংলাদেশ দলের একটি ম্যাচ আয়োজনের জন্য নির্ধারণ করেছে আইসিসি।’

নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে ফারুকী লিখেছেন, ‘যদি আপনি দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশ-বিরোধী ঘৃণামূলক প্রচারণার সঙ্গে এই তথ্য যোগ করেন, যার ফলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর। এমনকি আইসিসির অভ্যন্তরীণ এবং স্বাধীন নিরাপত্তা মূল্যায়নেও বাংলাদেশের খেলোয়াড় এবং ভারতে সমর্থকদের জন্য মাঝারি থেকে উচ্চ ঝুঁকির বিষয়টি পাওয়া গেছে।’

আইসিসির নিরপেক্ষতা প্রসঙ্গে ফারুকী লিখেছেন, ‘যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সত্যিই নিজেদেরকে এমন একটি সংস্থা হিসেবে তুলে ধরতে চায়, যা সকল সদস্যের সঙ্গে ন্যায্য আচরণ করে, তাহলে তাদের অবশ্যই বাংলাদেশের প্রকৃত উদ্বেগগুলো বিবেচনায় নিতে হবে। এবং যেকোনো পরিস্থিতিতেই বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে হবে। আইসিসির নিরপেক্ষতা প্রমাণের দায়িত্ব তাদেরই।’

উল্লেখ্য, ভারতে বাংলাদেশের খেলোয়াড়, সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় বিসিবি আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল আইসিসিকে। তবে ‘নিরাপত্তা হুমকি’ নেই দাবি করে আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে। এদিকে বিসিবি ও বাংলাদেশ সরকার ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা