রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে: শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বড় উচ্চমূল্যে কেনা আজকের আমাদের এই পরিবেশ। মেহেরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। আগামী নির্বাচনে কেউ সন্ত্রাস করবেন না, নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না।’

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের আগামী দিনের ভবিষ্যৎ বিবেচনা করে মেহেরবানি করে আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনারা কারো পক্ষ নেবেন না। তাহলে আপনারা দেশবাসীর দোয়া পাবেন-আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে।’

দেশকে চাঁদাবাজদের হাত থেকে উদ্ধার করার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত করা হবে। চাঁদা আমরা নেই না, কাউকে চাঁদা নিতেও দেব না। আমরা দুর্নীতি করবোই না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘মা বোনেরা নিজেদের প্রয়োজনের তাগিদে সমাজের উন্নয়নের ভূমিকা রাখেন। কিন্তু সমাজে তাদের জন্য নিরাপদ সম্মানের জায়গা নেই। তারা ঘরেও নিরাপদ না, চলাচলেও নিরাপদ না এবং কর্মক্ষেত্রেও নিরাপদ না। মায়েরা আমাদের সম্মানের জাতি। আমরা কথা দিচ্ছি- আমরা এমন একটা মায়ের জাতি উপহার দেব- যারা ঘরে, যাতায়াতে, কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে তাদের অবদান রাখবেন। যেখানে তারা সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমরা তাদের মাথার তাজ হিসেবে মাথায় তুলে রাখব।’

জামায়াতের আমির বলেন, ‘আমরা চাই যে বাংলাদেশে সব ধর্ম-বর্ণের সবাই একই বাগানে মিলেমিশে বসবাস করব। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগম পাড়ার চোরদের ধরে এনে বাংলাদেশের মাটিতে শাস্তি দেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল