,

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বদলাবে না, এমনটিই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ মেনে নেয়নি, যা সুবিচারের বিষয় নয়, তবে আশা করা যায় তারা যথাযথ সুবিচার করবে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, `আমরা আইসিসি থেকে সঠিক সুবিচার পাইনি। আশা করি, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনা করে শ্রীলংকায় খেলার আবেদন গ্রহণ করবে।‘

তিনি জানান, দেশের মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দিলে তার পরিণতি কতটা গুরুতর হতে পারে, সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এছাড়া ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে আলোচনাও করেছেন।

এদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, `আমরা পুনরায় আইসিসির সঙ্গে যোগাযোগ করবো।‘ তিনি স্পষ্ট করেন, `আমরা ভারতে খেলতে চাই না, বরং শ্রীলংকায় ম্যাচ আয়োজনের পক্ষে।‘

উল্লেখ্য, বাংলাদেশের আবেদনের ওপর বোর্ডের সদস্যদের বুধবার ভোট শেষে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে হবে। যদি বাংলাদেশ ভারতে না যায়, তবে তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং তাদের পরিবর্তে অন্য কোনো দলকে নেওয়া হতে পারে।

আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে একদিন সময় দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে