রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ দিলে দেশে আর স্বৈরাচার ফিরবে না: তথ্য উপদেষ্টা

news-image

সাভার প্রতিনিধি : গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না।’

তিনি বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন হবেই।’

মঙ্গলবার দুপুরে সাভারের রেডিও কলোনী মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম—শীর্ষক প্রকল্পের আওতায় ‘দর্শকদের উপস্থিতিতে গণভোট ২০২৬ ও নারী-শিশুদের বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন’ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি। এর আগে তিনি প্রচারণার কাজে যোগ দেওয়া রিকশাওয়ালাদের সঙ্গেও কথা বলেন।

হ্যাঁ ভোট দিলে সাধারণ মানুষদের ভাগ্যেরে পরিবর্তন হবে—মন্তব্য করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এবার ভোট দিতে যেতে হবে। বৃহস্পতিবার ভোটের তারিখ। হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে বাংলাদেশ মুক্ত হবে।’

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোঃ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ বেতারের মহাপরিচালকিচালক এ এস এম জাহীদ প্রমূখ।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল