রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গুলি উদ্ধার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গুলি উদ্ধার করেছে র‍্যাব। সোমবার ভোর ৫ টার দিকে নবীনগর উপজেলার শ্যামগ্রাম শ্রীঘর এলাকা থেকে এ এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার দুপুর সাড়ে ৩ দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, নবীনগর উপজেলার শ্যামগ্রাম শ্রীঘর এলাকায় অস্ত্র রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীঘর পুকুরপাড়ের পাশে তল্লাসী করে সাদা রংয়ের বস্তার ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান ও কালো রংয়ের ছোট কাপড়ের ব্যাগের ভিতর থেকে ৭২০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। এ সময় কাউকে পাওয়া যায়নি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট