রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাহেরিকে শোকজ

news-image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকেকারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাশাপাশি একই আসনের বিএনপির প্রার্থী এস এম ফয়সলকেও শোকজ দেওয়া হয়। মঙ্গলবারের (২০ জানুয়ারি) মধ্যে তাদেরকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ নোটিশ দেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।

গিয়াস উদ্দিন তাহেরিকে দেওয়া নোটিশে বলা হয়, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুসারে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার প্রচারণার সুযোগ নেই। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপির প্রার্থী এস এম ফয়সল ও তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, তিনি গত ৬ জানুয়ারিতে মাধবপুর উপজেলার ইটাখোলা সাহেব বাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে জনসভা করেছেন। এমন একটি ভিডিও কর্তৃপক্ষের নজরে আসে। যেখানে প্রার্থীর উপস্থিতিতে তার ছেলে সৈয়দ ইশতিয়াক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। বিধীমালা অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনও প্রকার প্রচারণার সুযোগ নেই। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল