,

ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

news-image

অনলাইন ডেস্ক : জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আন্দোলন-সংগ্রামে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা রয়েছে। টেকনিক্যাল কারণে ইসলামী আন্দোলন আলাদাভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামী আন্দোলনের সম্মানে তাদের নায়েবে আমির ফয়জুল করীমের আসনে আমরা প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করবেন।

জানা গেছে, বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে যে দলগুলোর নির্বাচনী ঐক্যের আলোচনা ছিল সেখানে সামনের কাতারে ছিল ইসলামী আন্দোলন। জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আট দল গত প্রায় এক বছর যুগপৎ আন্দোলন করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০