,

জেফার-রাফসান বিয়ে করেছেন আরও আগে!

news-image

বিনোদন ডেস্ক : সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর এখন টক অফ দ্যা টাউন। দুই তারকার এই বিয়ে নিয়ে শোবিজ অঙ্গনে যেমন আলোচনা, নেটমাধ্যমে তেমন সমালোচনা। কিছুদিন ধরে গুঞ্জন চলছিলো তাদের বিয়ের; এরপর বুধবার অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসলে সেই গুঞ্জনে সিলমোহর পড়ে। এরই সঙ্গে খবর মিলল, গেল বুধবার নয়, তারা বিয়ে করেছেন আরও আগে!

জেফার-রাফসানের বিয়েতে উপস্থিত এক পরিচালক সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেন। জানান, গত ১০ জানুয়ারি (শনিবার) তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এর চারদিন পর (বুধবার) বন্ধু-আত্মীয়স্বজন নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সারেন।

জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আয়োজন করা হয়। সেই পরিচালকের দাবি অনুসারে, সেদিন ঘরোয়া আয়োজনেই হয় হলুদ ও বিয়ে আনুষ্ঠানিকতা। আর বুধবার হয় বড় পরিসরের আয়োজন; যেখানে গান আড্ডা ও অন্যান্য তারকাদের মিলমেলায় ভরে ওঠে অনুষ্ঠানটি।

জেফার রাফসানের এই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা। তাদের মধ্যে- মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, শেহতাজ মুনিরা হাশেম, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে