,

৪৫টি ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ

news-image

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
সিলেট-৬ সংসদীয় আসনের বিয়ানীবাজার উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে থাকবে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা।

সূত্র জানায়, অতীতে ওইসব কেন্দ্রে কখনও গোলযোগ হয়েছে কিনা, কেন্দ্রটি কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়ির আশপাশে কিনা, ভোটকেন্দ্রটি দুর্গম এলাকায় কিনা, কেন্দ্রের চারপাশে সীমানাপ্রাচীর রয়েছে কিনা বা অপরাধ করে দ্রুত পালিয়ে যাওয়ার আশঙ্কা কেমনÑ এসব বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন কর্মকর্তারা।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, আসন্ন নির্বাচনের যারা স্টেকহোল্ডার, প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রের দায়িত্বে যত পুলিশ ফোর্স-অফিসার থাকবেন, সবার ট্রেনিং চলছে। ট্রেনিং হচ্ছে নির্বাচনের আগে আমাদের করণীয় কী, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পর সহিংসতা হলে তা মোকাবিলায় কী করা হবেÑ এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, নির্বাচন নির্বিঘ্ন এবং উৎসবমুখর করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ যাতে ভয়হীন পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারে, সেভাবে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, নির্বাচনের সময় দায়িত্ব পালনে সমন্বয়ের কোনো বিকল্প নেই। প্রতিটি কেন্দ্রে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিয়ানীবাজারে ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এখানকার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলবে। সিলেট-৬ আসনের দুই উপজেলার একটি বিয়ানীবাজারের কোথাও অস্থায়ী ভোটকেন্দ্র নেই।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা