বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, ৩ শ্রমিক নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে জনতা জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ সোমবার দুপুর ৩টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের হুজুর বাড়ি অরক্ষিত রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের সাইফার মোল্যার ছেলে জব্বার মোল্যা ও মুসা মোল্যা। নিহত নারী শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎এলাকাবাসী সূত্রে জানা যায়, ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান মিলের দিকে যাচ্ছিল। এ সময় কালুখালী–ভাটিয়াপাড়া রুটের একটি যাত্রীবাহী ট্রেন অরক্ষিত রেলগেট পার হওয়ার মুহূর্তে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অরক্ষিত রেলগেট দিয়ে দ্রুতগতিতে পিকআপটি পার হওয়ার সময় হঠাৎ ট্রেন এসে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন আসছে বিষয়টি না দেখে গাড়িটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।

‎বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হয়েছেন। সেখানে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই ডোবরা এলাকার জনতা জুট মিলের শ্রমিক। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি