রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সবর্ব ধর্ম গীত ও মলয়ার সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সবর্ব ধর্ম গীত ও মলয়ার সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন গ্রুপ ও শিল্পাঙ্গণের যৌথ উদ্যোগে শনিবার ১০ জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই সবর্ব ধর্ম গীত ও মলয়ার সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতমোড়া আনন্দ আশ্রমের সিনিয়র সহ-সভাপতি স্বরূপ রতন দত্ত দয়ালমনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক কান্তি কুমার ভট্টাচার্য্য। এছাড়া আরো উপস্থিত ছিলেন- নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার নাগ, অধ্যক্ষ কামরুল হুদা পথিক, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত প্রতিযোগীতায় নবীনগর, বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার সবর্ব ধর্ম সঙ্গীতে ২১ জন এবং মলয়া সঙ্গীতে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দুই বিভাগের সর্ব ধর্ম গীত এবং মলয়া সংগীত, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে পুরস্কৃত করা হয়।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট