,

পঞ্চগড়ে তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ৭ ডিগ্রি

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পৌষ মাস জুড়ে পঞ্চগড়ে চলছে শীতের দাপট। শীতের প্রকৃত চিত্র চলছে এখন এই জেলায়।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

ঘন কুয়াশা হিমালয়ের হিমশীতল বাতাস আর সূর্যের মুখ দেখা না যাওয়ার চিত্র এই জেলার খেটে খাওয়া ছিন্নমূল দুস্থ অসহায় মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।

বিকেল থেকে রাত এবং সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে হিমালয়ের হিম শীতল বাতাস। জরুরি প্রয়োজনে গরম কাপড় পরে কেউ কেউ বের হলেও অধিকাংশ মানুষ গরম কাপড়ের অভাবে ঘর থেকে বের হতে পারছেন না। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে, কুকরে যাচ্ছে। জেলায় এ পর্যন্ত কি পরিমান শীত বস্ত্র বিতরণ ও মজুদ রয়েছে তার কোনো তথ্য সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া যায়নি।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। গত তিনদিন ধরে পঞ্চগড়ে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছ। আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের