,

রেমিট্যান্স দ্রুত নগদায়নের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশ থেকে প্রাপ্ত ইনওয়ার্ড রেমিট্যান্স একই দিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তঃসীমান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়ায় বিলম্ব কমানো এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়, যা অবিলম্বে কার্যকর হবে। তবে পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়েছে।

নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর প্রাপ্ত রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।

ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) বা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে কিছু নথিপত্র বা যাচাই প্রক্রিয়া বাকি থাকলেও গ্রাহকের হিসাবে অর্থ জমা করা যাবে এবং পরবর্তী সময়ে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে। যেসব ক্ষেত্রে পোস্ট-ক্রেডিট রিভিউ সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যাংকগুলোকে গ্রাহকের হিসাবে অর্থ জমা করার আগে যাচাই সম্পন্ন করে ৩ কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে হবে।

প্রক্রিয়া আরও দ্রুত করতে ব্যাংকগুলোকে দিনের শেষে নস্ট্রো হিসাবের বিবরণীর ওপর নির্ভরতা কমিয়ে ইন্ট্রাডে ক্রেডিট কনফার্মেশন ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি রিকনসিলিয়েশন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে, যা ৬০ মিনিটের মধ্যে সম্পাদন করতে হবে।

সার্কুলারে পেমেন্ট ট্র্যাকিং ও স্বচ্ছতার ওপর জোর দেয়া হয়েছে। এ লক্ষ্যে ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণ থেকে চূড়ান্তভাবে গ্রাহকের হিসাবে জমা পর্যন্ত পুরো প্রক্রিয়া অনুসরণ করতে ইউনিক অ্যান্ড-টু-অ্যান্ড ট্রানজ্যাকশন রেফারেন্স (ইউইটিআর) ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম শক্তিশালী করতে হবে, যাতে ফরম সি এবং ফরম সি (আইসিটি) প্রয়োজনীয়তা রহিত করা যায়।

ব্যবসায়িক মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে গ্রাহকদের আস্থা বাড়বে এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রক্রিয়াকরণ ব্যবস্থা বৈশ্বিক সেরা চর্চার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা