,

এবার কলকাতার উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশন থেকেও ব্যবসায়িক ও কর্মসংস্থান ছাড়া ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।কলকাতা উপ-হাইক‌মিশ‌নের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনাগ্রহী ওই কর্মকর্তা জানান, কলকাতার উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র বিজনেস ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন্য পর্যটক ও অন্যান্য ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার বিষয়‌টিকে গুরুত্ব দি‌য়ে এই সিদ্ধান্ত নি‌য়ে‌ছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার থেকেইেএই সেবা বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর পাওয়া গেছে। বাংলাদেশে ‘ভারতীয়দের নিরাপত্তা’ সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখেই ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী দুই মাস বাংলাদেশের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই বলেও প্রতিবেদনে উএলখ করা হয়েছে।

এর আগে, দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলা উপদূতাবাস ও শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে থেকে পর্যটক ভিসা প্রদান বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। বুধবার থেকে তা-ও বন্ধ করে দেয়া হয়। ফলে গোটা ভারতে কোথাও আর বাংলাদেশে যাওয়ার পর্যটক ভিসা আপাতত ভারতীয় নাগরিকরা পাবেন না।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা