রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

news-image

অনলাইন ডেস্ক : শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চতুর্থ দিনের মতো ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে। এতে অংশগ্রহণকারীরা ১০টি পিকআপ ভ্যানে মার্চ শুরু করেন।

এর আগে সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’-এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয় চত্বর।

মার্চের শুরুতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে হাদি হত্যার দ্রুত বিচার করতে আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার এখন পর্যন্ত এমন কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করেনি যাতে আমরা বুঝতে পারি যে, এই সরকার শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার করতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘কাল আদালতে চার্জশিটে হাজিরের কথা রয়েছে। এই ঘটনায় ফয়সাল আর আলমগীর ছোট ব্যক্তি। টাকার বিনিময়ে তারা হত্যা করেছে। কিন্তু হত্যা করালো কে? এই হত্যার পেছনে কারা আছে? কাল নামকাওয়াস্তে একটা চার্জশিট দিলে তা বাংলাদেশের মানুষ প্রত্যাখান করবে।’

 

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আজকের ‘মার্চ ফর ইনসাফ‘ শীর্ষক রোড মার্চটি শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে সায়েন্স ল্যাব মোড় ঘুরে সিটি কলেজের সামনে যাবে। সেখান থেকে মিছিলটি মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের দিকে অগ্রসর হবে। এরপর রোড মার্চটি মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় প্রবেশ করবে।পরে দুপুর ২টা ৩০ মিনিটে উত্তরা বিবিএনএস সেন্টারের সামনে সংক্ষিপ্ত বিরতি নেবেন নেতাকর্মীরা।

এর পর বিকেল ৩টা ৩০ মিনিটে রোড মার্চটি বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক এলাকা অতিক্রম করে ৪টার দিকে বাড্ডা এলাকায় পৌঁছাবে। সেখান থেকে তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বেরিয়ে রামপুরার টিভি সেন্টারের দিকে অগ্রসর হবেন।

এর পর সন্ধ্যা ৬টার দিকে রোড মার্চটি যাত্রাবাড়ী পার্ক এলাকায় গিয়ে শেষ পর্বে প্রবেশ করবে। সবশেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পুনরায় শাহবাগ চত্বরে ফিরে এসে কর্মসূচির সমাপনী জমায়েত করবেন তারা।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো-

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল