,

৩২ কিউবান নিহত, দুই দিনের রাষ্ট্রীয় শোক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে ৩২ জন কিউবান ‘যোদ্ধা’ নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবার সরকার। এ ঘটনায় দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

কিউবা সরকার আনুষ্ঠানিকভাবে এই বিপুল প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। সোমবার (৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) হাভানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পরে তাদের দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি ঘোষণা করা হবে।

কিউবার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানায়, নিহত কিউবান ‘যোদ্ধারা’ ভেনেজুয়েলা সরকারের অনুরোধে সে দেশের সামরিক বাহিনীর হয়ে দায়িত্ব পালন করছিলেন।

সরকারি বিবৃতি উদ্ধৃত করে সংস্থাটি জানায়, তারা ‘আক্রমণকারীদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অথবা বিভিন্ন স্থাপনায় বোমাবর্ষণের ফলে নিহত হয়েছেন এবং মৃত্যুর আগে ‘তীব্র প্রতিরোধ’ গড়ে তুলেছিলেন।

এই প্রথম কিউবা আনুষ্ঠানিকভাবে এসব মৃত্যুর বিষয়টি স্বীকার করল। কিউবা দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ মিত্র এবং সেখানে সামরিক ও পুলিশ সদস্য পাঠিয়ে বিভিন্ন অভিযানে সহায়তা করে আসছে।

এদিকে রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযানে অনেক কিউবান প্রাণ হারিয়েছেন। তারা মাদুরোকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) মাদক সংক্রান্ত মামলায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাদুরোকে আজ সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু