,

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্টেকে সতর্ক করলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সঠিকভাবে’ কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য দিতে হবে’। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। খবর বিবিসির।

সুপ্রিম কোর্ট ও সেনা বাহিনীর সমর্থনে মিজ রদ্রিগেজ রোববার (৪ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পর এক বিবৃতিতে তিনি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘যদি তিনি সঠিকভাবে কাজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।’

সম্প্রতি মার্কিন সেনারা যেভাবে মধ্যরাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন, সেটি ঘিরে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

চীন, রাশিয়াসহ অনেক দেশ এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। কিন্তু হামলার পক্ষে সাফাই গাইতে গিয়ে মাদুরোর শাসনামলকে ভেনেজুয়েরার জন্য ‘সবচেয়ে বাজে’ শাসন বলে অভিহিত করেছেন ট্রাম্প।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু