রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামীম ঝড়েও সিলেটের কাছে হারল ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ দুই ওভারে জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের দরকার ৪৫ রান। বেশ কঠিনই বটে! তবে এই কঠিন কাজকে হাতের নাগালে নিয়ে এসেছিলেন শামীম হোসন। তার ঝড়ো ব্যাটে জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় সিলেট ও ঢাকা। যেখানে প্রথমে ব্যাট করা সিলেট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পারে ঢাকা। শামীম ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকেন।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। তবে এরপর একাই হাল ধরেন শামীম। তিনি শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিতও থাকেন। তবে দল অল্পের জন্য হার মানে। এই বাঁহাতি ৯টি চার ও ৩টি ছক্কায় ৮১ রান করেন। এছাড়া সাব্বির রহমান ১৯ বলে ২৩ ও উসমান খান ১৫ বলে ২১ রান করেন।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া ২টি করে উইকেট দখল করেন মোহাম্মদ আমির ও নাসুম আহমেদ।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওমরজাইয়ের শেষের ঝড়ো ফিফটিতে ভালো সংগ্রহ পায় সিলেট। এই অলরাউন্ডার ২৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ঠিক ৫০ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে ওঠে। এছাড়া পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৪৪ রান করেন।

ঢাকার বোলারদের মধ্যে ২টি উইকেট পান সালমান মির্জা।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল