,

রংপুরে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

news-image

রংপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ (গংগাচড়া) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আসনটিতে বাকি ৮ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সকালে রংপুর-১ ও বিকেলে রংপুর-২ আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রংপুর-(গংগাচড়া-সিটির আংশিক) আসনে বৈধ ৮ প্রার্থী হলেন, বিএনপির মোকারম হোসেন সুজন, জামায়াতের মাওলানা রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজিব, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন তিতু, জাতীয় নাগরিক পার্টির আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আনাস।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বৈধ ৫ প্রার্থী হলেন, বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, জামায়াতের এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. আশরাফ আলী, বাসদ (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আজিজুর রহমান।

মনোনীত বাতিল প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, মনোনয়ন ফরমের একটা ছোট ভুলের কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে আপিল করা হবে।

এ বিষয়ে রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, আজ সকালে রংপুর-১ আসন এবং বিকেলে রংপুর-২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে নাগরিকত্ব বিষয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। তবে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল করতে পারবেন ওই প্রার্থী।

শুক্রবার সকালে রংপুর-৩ (সদর-সিটি করপোরেশন) আসন ও বিকেলে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। শনিবার সকালে রংপুর-৫ (মিঠাপুকুর) ও বিকেলে রংপুর-৬(পীরগঞ্জ) আসনের মনোনয়ন যাচাই-বাছাই রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের