বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলফনামায় হান্নান মাসউদের কোটি টাকার সম্পদ, পেশা ব্যবসা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এই তরুণ নেতা তার ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকার সম্পদের হিসাব দাখিল করেছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ব্যবসা খাত থেকে হান্নান মাসউদের আয় হয়েছে ৬ লাখ টাকা। ২৬ বছর বয়সী এই প্রার্থীর বর্তমান সম্পদের নগদ টাকা ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা, ব্যাংকে জমা ২ হাজার ৫৫ টাকা, স্বর্ণালংকার ৮ লাখ টাকা। ১ লাখ টাকার ঋণপত্র, ১ লাখ টাকার ইলেকট্রনিক্স এবং ১ লাখ টাকার আসবাবপত্র। তার সম্পদের অর্জনকালীন মূল্য ৪৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা দেখানো হলেও বর্তমানে তার মূল্য দাঁড়িয়েছে ৭৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা।

হলফনামায় নিজেকে ‘ডিজিল্যান্ড গ্লোবাল’-এর স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন মাসউদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও হলফনামায় তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘আলিম পাস’ উল্লেখ করেছেন।

প্রায় কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান মাসউদ জানান, স্বচ্ছতার সঙ্গেই তিনি এই হিসাব দিয়েছেন। তিনি বলেন, ‘ছাত্র অবস্থায় টিউশনি এবং ব্যবসা থেকে আমি ভালো আয় করেছি। এ ছাড়া গত এক বছরে আমার বিয়েসহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে অনেক উপহার পেয়েছি। হলফনামায় কোনো তথ্য লুকানো হয়নি, যা বলেছি তা সম্পূর্ণ সত্য।’

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি