রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বহিষ্কারের জবাবে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

news-image

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন দল থেকে বহিষ্কারাদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক বেদনাদায়ক অধ্যায় বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান। বহিষ্কার হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন এ নেত্রী।

তিনি বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে রাজনীতি করেছি-তিনি আজ চলে গেলেন। তার চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।

‘তিনি (খালেদা জিয়া) হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৩ নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এইটুকুই বলব।’

নির্বাচন করার কথা জানিয়ে তিনি বলেন, আমার বিদ্রোহী প্রার্থী হওয়া, এক ধরনের আপসহীনতা। জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি।

গত সোমবার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল